বাংলায় ওয়েব পেজ পড়ে শোনাবে গুগল

৬ মার্চ, ২০২০ ১৫:২৬  
এখন থেকে বাংলা সহ ৪২টি ভাষায় ওয়েব পেজ পড়ে শোনাবে গুগল এর ভার্চুয়াল সহকারী। সম্প্রতি বিশ্বব্যাপী সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্টের আর্টিকেল রিডিং ফিচারের সঙ্গে যুক্ত করা হয়েছে ওয়েব পেজ রিডিং। মূলত ডিভাইসে ছোট অক্ষরের লেখা পড়তে যাদের কষ্ট হয় কিংবা ইউজার যখন অন্য কোনো কাজে ব্যস্ত তখন গুগল অ্যাসিস্ট্যান্টকে নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় তথ্যটি জেনে নেয়ার সুবিধার্থে এই ফিচারটি চালু করা হয়েছে। আর্টিকেল রিডিং ফিচারে ৪২ টি ভাষার মধ্যে বাংলা, হিন্দি, উর্দু, তামিল, নেপালি ইত্যাদি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। সেবাটি পেতে গুগল ব্যবহারকারীকে ভয়েজ কমান্ড দিতে হবে ‘হেই গুগল, রিড ইট’ অথবা ‘হেই গুগল রিড দিস পেজ’ বলে। তখন ফিচারটি অন থাকা অবস্থায় ফোনের স্ক্রিনে যে আর্টিকেলটি পড়া হচ্ছে তার অংশগুলো হাইলাইট হতে থাকবে এবং পড়ে শোনাবে। চলতি বছরের শুরুতে কনজিউমার ইলেকট্রনিকস ইভেন্টে গুগল অ্যাসিস্ট্যান্ট এই ফিচারের শোকেস করা হয়েছিলো। https://www.youtube.com/watch?v=hPv1PkjJ-J0&feature=emb_rel_end